বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব ফাহমিদা আখতার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব হলেন  ফাহমিদা আখতার। সরকার অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এনডিসি (৭৭১৫) ব্যাচের কর্মকর্তা ফাহমিদা আখতার এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতির পর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • travel based first digital media
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া