‘ইনোভেশন ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং’ অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাভিয়েশন ডট কম ডট বিডি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ভ্রমণ ও পর্যটন খাতে প্রশিক্ষণভিত্তিক উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘ইনোভেশন ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে অ্যাভিয়েশন ডট কম ডট বিডি। বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস (বিটিটিএইচএ) এ প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়।

গত ২৯ জানুয়ারি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।

এবারের আসরে মোট ২৯টি ক্যাটাগরিতে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মাননা পান।

  • অ্যাভিয়েশন ডট কম ডট বিডি