সঠিক নির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরা দেশের অ্যাভিয়েশন খাতে গৌরব বয়ে আনবে; বেবিচক চেয়ারম্যান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, সঠিক নির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরা দেশের অ্যাভিয়েশন খাতে গৌরব বয়ে আনবে। রবিবার(৫ জানুয়ারি) ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এর বিটেক গ্রাজুয়েশন সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, অ্যাভিয়েশন সেক্টর একটি বিস্তৃত ও সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক এভিয়েশন শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে, যা বিশ্বজুড়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল এভিয়েশন অথোরিটির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, এভিয়েশন বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রে বিশেষজ্ঞ, এআই ও রোবটিক্স উদ্যোক্তা, স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার, গবেষণা ও উদ্ভাবন বিশেষজ্ঞ, বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধিসহ অনেক সম্মানিত অতিথি অনুষ্ঠানে যোগ দেন।  

২০০৯ সাল থেকে গৌরবময় যাত্রা শুরু করা ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশে এভিয়েশন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি এবং সায়েন্সের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। এবারের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিয়ারসন বিটেক লেভেল-৫ সনদ প্রদান করা হয়েছে, যা ইউকের ব্যাচেলর প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষ সমাপ্তির স্বীকৃতি। ফাইনাল ইয়ার সম্পন্ন হবে যুক্তরাজ্যে। তাছাড়া পিয়ারসন বিটেক লেভেল-৩ ব্যাচের শিক্ষার্থীরাও সনদ গ্রহণ করেছে যা এ-লেভেল/এইচ এস সি সমমান।

  • বেবিচক