বিমান নিরাপত্তা ব্যবস্থায় নতুন সক্ষমতা গড়ে তুলতে আইকাও প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি অনুষ্ঠিত আইকাও অনুমোদিত ‘এভিয়েশন সিকিউরিটি ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সাত কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণে দেশি-বিদেশি ১২ জন অংশগ্রহণকারী যোগ দেন এবং সফলতার সঙ্গে কোর্সটি শেষ করেন।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও অনুমোদিত প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর। এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল বিমান নিরাপত্তা তদারকির জন্য দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক গড়ে তোলা এবং আন্তর্জাতিক মান অনুসারে তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও উন্নত করা।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীও উপস্থিত ছিলেন। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমি ভবিষ্যতেও কাজ করে যাবে।

উল্লেখ্য, আসন্ন “আইকাও নিরাপত্তা নিরীক্ষা”-কে সামনে রেখে এ কোর্সটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জন নিশ্চিত হবে, যা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • travel based first digital media
  • বেবিচক
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সিভিল এভিয়েশন একাডেমি