মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ড সীমিত পরিসরে চালু এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার(১৫ মার্চ) আরো ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
রবিববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শারজাহ থেকে আসা এবং আবুধাবিগামী দুটি ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত একটি এবং দুবাইগামী আরেকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে একই দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
