প্রবাসী বাংলাদেশিদের লাওসগামী একমুখী টিকিট ইস্যু নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে থাই এয়ারওয়েজ।
এক বিজ্ঞপ্তিতে থাই এয়ারওয়েজ জানায়, লাওসের ভিয়েনতিয়েন (ভিটিই) গন্তব্যে কর্মীদের জন্য একমুখী টিকিট ইস্যুর আগে ট্রাভেল ও টিকিটিং এজেন্সিগুলোকে বাধ্যতামূলকভাবে কয়েকটি বিষয় যাচাই করতে হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ক্লিয়ারেন্স যাচাই, চাকরির চুক্তিপত্রের সত্যতা নিশ্চিত করা এবং বৈধ ভিসাসহ ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা।
এয়ারলাইনটি আরও সতর্ক করে জানিয়েছে, ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্রধারী যাত্রী কিংবা বোর্ডিং বা ইমিগ্রেশনে প্রত্যাখ্যাত হলে তাদের ‘অবৈধ’ (নন-বোনা ফাইড) হিসেবে গণ্য করা হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুকারী এজেন্টকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
এছাড়া এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে সংশ্লিষ্ট এজেন্সি; এমনকি তাদের টিকিট ইস্যুর অনুমতিও স্থগিত করতে পারে থাই এয়ারওয়েজ।
travel based first digital media থাই এয়ারওয়েজ প্রবাসী ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া