বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন গঠিত পরিচালনা পর্ষদ রোববার রাজধানীর বলাকা ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে দিনব্যাপী তাদের প্রথম বৈঠকে বসে। এ বৈঠকে সংস্থাটির গুরুত্বপূর্ণ পরিচালন ও কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
গত ২৫ এপ্রিল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ১৩ সদস্যের এই পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম এই সভার মাধ্যমে শুরু হয়।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ব্যাংক এশিয়া পিএলসির স্পনসর পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমী এ. হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।
সভায় বিমানের আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ পরিকল্পনা, ভবিষ্যৎ কৌশলগত রূপরেখা এবং নিরাপত্তা মান শক্তিশালী করার ব
travel based first digital media বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া