আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে ” বিশেষ ফ্লাইট” পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শন পূর্বক বিশেষ এই ফ্লাইট পরিচালনা করেছে। বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা।এছাড়াও ১১:২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ” বিশেষ ফ্লাইটে” দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন ৫ জন নারী কেবিন ক্রু।
উল্লেখ্য,উক্ত ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রু সহ প্রত্যেকটি সেকশনে বিমানের সম্মানিত নারী সহকর্মীদের নের্তৃত্বে কার্য সম্পাদন করা হয়েছে।
