যান্ত্রিক ত্রুটিতে রোমে ফ্লাইট বিলম্ব, দেশ থেকে প্রকৌশলী পৌঁছানোর অপেক্ষায়

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২১ ঘন্টা আগে

কারিগরি ত্রুটির পর উড়োজাহাজটির পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু হলেও ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলী আনার প্রয়োজন হওয়ায় ফ্লাইটটির যাত্রা আরও পিছিয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইতালি কান্ট্রি ম্যানেজার জানান, বাংলাদেশ থেকে প্রকৌশলী রোমে পৌঁছানোর পর উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হবে। এরপর নিরাপত্তা পরীক্ষা শেষ করে এটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। তবে প্রকৌশলী ঠিক কখন রোমে পৌঁছাবেন এবং ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে ছাড়বে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছিল, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি পুরোপুরি সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন হওয়ার পরই রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • যান্ত্রিক ত্রুটি