প্রায় আট বছর পর আবারও বাংলাদেশ-নেপাল নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
সূত্র জানায়, এ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিমান যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দীর্ঘ বিরতির পর আবারও এ রুটে ফিরতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচি, ভাড়া এবং টিকিট বিক্রি শুরুর তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংশ্লিষ্ট সূত্রের আশা, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিমান সংস্থাটি।
