এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টে ট্রাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে এয়ার ইন্ডিয়া।

দেশি-বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, “বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তারা যেন তাদের দায়িত্ব ও কর্মক্ষেত্রেও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিজ্ঞা করে। আজ এখানে এসে আমি আনন্দিত।”

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাহাঙ্গীরন আলম।

এর আগে শুক্রবার সকালে ঢাকার -এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং । প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ।

ছয়জন খেলোয়াড়ের অংশগ্রহণে ছোট মাঠের এই ফুটবল টুর্নামেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই অংশ নেয়।

  • এয়ারলাইন্স
  • ফুটবল চ্যাম্পিয়নশিপ
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ