ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্কাইস্টার সদস্যদের জন্য শেরাটন ঢাকায় ডাইনিংয়ে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এই সুবিধার আওতায় সদস্যরা নির্ধারিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ঘোষণা অনুযায়ী, শেরাটন ঢাকার “টোস্টিনা” রেস্টুরেন্টে স্কাইস্টার সদস্যরা ১৫ শতাংশ এবং “গার্ডেন কিচেন” (বাফেট) এ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ভ্রমণপ্রেমী ও নিয়মিত যাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও আরামদায়ক করতে বিভিন্ন পার্টনার সুবিধা যুক্ত করা হচ্ছে। এরই অংশ হিসেবে হোটেল শেরাটনের সঙ্গে এই বিশেষ ডাইনিং সুবিধা চালু করা হয়েছে।
স্কাইস্টার সদস্যরা নির্ধারিত শর্ত অনুযায়ী এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট www.usbair.com এবং কাস্টমার কেয়ার নম্বর ১৩৬০৫ ও +৮৮০১৭৭৭৭৭৭৮৯৮-এ যোগাযোগ করা যাবে।
