‘এয়ার এ্যাস্ট্রার’ কক্সবাজার রুটে ১২ শতাংশ ছাড়

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইনস ‘এয়ার এ্যাস্ট্রা’ পর্যটন নগরী কক্সবাজার রুটে তাদের ফ্লাইট সংখ্যা ও সময়সূচি পুনর্বিন্যাস করেছে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি করে মোট ৮ টি ফ্লাইট পরিচালনা করছে তারা।

যাত্রীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে এয়ার অ্যাস্ট্রা তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ১২ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই সুবিধা পেতে গ্রাহকদের ‘AIRASTRA12’ প্রোমো কোডটি ব্যবহার করতে হবে।

‘এয়ার এ্যাস্ট্রার’ দেওয়া সূচি অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় সকাল ৭:৩০ মিনিটে এবং শেষ ফ্লাইটটি বিকেল ৪:৩০ মিনিটে। অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছাড়ে সকাল ৯:০০ টায় এবং শেষ ফ্লাইটটি সন্ধ্যা ৬:০০ টায়।

‘এয়ার এ্যাস্ট্রার’ ওয়েবসাইটঃ https://airastra.com/

  • এয়ার এ্যাস্ট্রা
  • ঢাকা-কক্সবাজার-ঢাকা