যাত্রীদের জন্য সুখবর দিয়েছে দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়ের মধ্যে এই রুটে সর্বনিম্ন ৩ হাজার ৩৫০ টাকায় ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
মঙ্গলবার (২৬ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত সৈয়দপুর-ঢাকা রুটে এবং ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে এ বিশেষ ভাড়া কার্যকর থাকবে।
তবে আসনসংখ্যা সীমিত থাকায় নির্দিষ্ট শর্তসাপেক্ষে এ অফার পাওয়া যাবে।
বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।
যাত্রীরা এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
