১৬–৩১ মার্চ নোভোএয়ার অ্যাপে টিকিট বুকিংয়ে ১৬% ছাড়

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা NOVOAIR। সংস্থাটির মোবাইল অ্যাপ ব্যবহার করে ফ্লাইট টিকিট বুকিং করলে গ্রাহকরা পাচ্ছেন ১৬ শতাংশ পর্যন্ত ছাড়।

এই অফারটি ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে NOVOAIR মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করে “VQAPPS16” প্রোমো কোড ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে ১৬% ডিসকাউন্ট পাওয়া যাবে।

অফারটি পেতে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে NOVOAIR Mobile App ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে পছন্দের ফ্লাইট সার্চ করে বুকিংয়ের সময় প্রোমো কোড VQAPPS16 ব্যবহার করলেই মিলবে এই ছাড়।

বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা ১৩৬০৩ নম্বরে কল করতে পারেন। এছাড়াও ০১৭৫৫-৬৫৬৬৬০ / ৬১ / ৬২ / ৬৬ / ৪৮ নম্বরগুলোতে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

  • অফার
  • এয়ারলাইন্স
  • ছাড়
  • টিকিটে ছাড়
  • নভোএয়ার