বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশের নবগঠিত মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এম. রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার বিকেলে তিনি এই শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি (ধানের শীষ) থেকে নির্বাচিত এই  সংসদ সদস্য বর্তমানে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এম. রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালে সর্বপ্রথম জামালপুর-১ আসন থেকে বিএনপির জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা
  • রশিদুজ্জামান মিল্লাত