বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হলেন আফরোজা রিতা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশের নবগঠিত মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আফরোজা খানম রিতা। আজ মঙ্গলবার বিকেলে তিনি এই শপথ গ্রহণ করেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে আসেন।

আফরোজা খানমের বাবা প্রয়াত হারুণার রশিদ খান মুন্নু ছিলেন চারবারের সংসদ সদস্য ও মন্ত্রী। শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি মুন্নু সিরামিককে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি দেন। বাবার মৃত্যুর পর মুন্নু গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নেন রিতা। বর্তমানে তিনি মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান।

এর আগে ২০০১ সালে বাবার নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতিতে তার পথচলা শুরু হয় তার। এরপর ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতি এবং পরে কাউন্সিল ভোটে পুনরায় নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

  • আফরোজা খানম
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা