বিমানের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেন শেখ বশিরউদ্দীন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি আজ সোমবার তাঁর পদত্যাগপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।  পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এর আগে গত বছরের ২৬ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

তাঁর পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে, সোমবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বিমানের সদর দপ্তর ‘বলাকা’ ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শেখ বশিরউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

  • উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স