বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের দায়িত্ব পেলেন রওশন কবীর

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পেয়েছেন এবিএম রওশন কবীর।৭মে (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম রওশন কবীর গত ৬মে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। তিনি এ বিভাগের পূর্ব মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলামের পদে স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পালন করেন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স