দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের আকাশপথে নভোএয়ারের এক যুগেরও বেশি সময়ের নিরবচ্ছিন্ন পথচলা ও সেবার মানকে সাধুবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘প্রতিকূল সময় ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিষ্ঠানটি যেভাবে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে, তা দেশের এভিয়েশন খাতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।’
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স নভোএয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।
এছাড়াও ১৪ বছরে পদার্পণ উপলক্ষে নভোএয়ারকে শুভেচ্ছা বার্তা দিয়েছে দেশের আরেক বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার এ্যাস্ট্রা’।
