১৪ বছরে পদার্পন উপলক্ষে নভোএয়ারকে শুভেচ্ছা জানাল ‘এয়ার এ্যাস্ট্রা’

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সাথে যাত্রীসেবা দিয়ে আসার এই মাইলফলক উদযাপনে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশীয় আরেক বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা।

দেশের আকাশসীমায় ভিন্ন ব্র্যান্ড হিসেবে যাত্রা করলেও বিমান চলাচল খাতের উন্নয়নে নভোএয়ারে একই লক্ষ্যের অংশীদার বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করে তাঁরা। ‘একই আকাশ’ ভাগ করে নিয়ে গর্বের সাথে তারা যৌথভাবে জাতিকে সেবা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

শুভেচ্ছা বার্তায় এয়ার এ্যাস্ট্রা বলছে, ভিন্ন ব্র্যান্ড হলেও আমরা একই আকাশের যাত্রী এবং গর্বিত আমরা একসাথে দেশের সেবা করে যাচ্ছি। আমরা নভোএয়ারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

  • এয়ার এ্যাস্ট্রা
  • নভোএয়ার
  • বর্ষপূর্তি