দেশীয় বিমান সংস্থা নভোএয়ার ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন বিজনেস–২০২৫’ পুরস্কার অর্জন করেছে।
ডিজিটাল সেবায় উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
রোববার রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক সোহেল মজিদ।
পুরস্কার প্রাপ্তি উপলক্ষে সোহেল মজিদ বলেন, ‘এই সম্মাননা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে। নভোএয়ার যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার আমাদের পরিচালনার প্রতিটি স্তরে অব্যাহত থাকবে।’
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
