শিশুদের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণ সুবিধা আনলো নভোএয়ার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

মাদার’স ডে উপলক্ষে নভোএয়ারের বিশেষ অফার: শিশুদের জন্য ফ্রি ভ্রমণ সুবিধা

NOVOAIR মাদার’স ডে ও আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। “We Always Care for Little Angels!” শিরোনামের এই অফারে ইনফ্যান্ট বা কোলের শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবে।

এয়ারলাইন্সটির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত টিকিট ইস্যু করলে এই সুবিধা পাওয়া যাবে। অফারের আওতায় যাত্রা শুরু করা যাবে ১০ মে ২০২৬ থেকে পরবর্তী সময়ে।

নভোএয়ার জানায়, পরিবারবান্ধব সেবা আরও সহজ ও আনন্দময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ছোট শিশু নিয়ে ভ্রমণকারী পরিবারের জন্য এটি একটি স্বস্তিদায়ক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও টিকিট বুকিংয়ের জন্য যাত্রীরা নভোএয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

  • এয়ারলাইন্স
  • নভোএয়ার
  • ফ্রি টিকেট
  • সর্বশেষ