ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা ‘সাময়িকভাবে’ বন্ধ হলো।
মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকার নোটিশ দেয়া হয়েছে।
মিশনের কর্মকর্তারা জানান, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়’।
এর আগে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ, ভাঙচুর ও কর্মকর্তাদের হুমকি দেয়ার ঘটনার প্রেক্ষিতে ওইখানের বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ ভিসা সেন্টার ভারতীয় ভিসা ভারতীয় হাইকমিশন