ভিসা সেবায় অনিয়ম ঠেকাতে বাংলাদেশি এজেন্সির ওপর চীনের নতুন নিয়ম

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

সম্প্রতি বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়ায় কয়েকটি ট্রাভেল এজেন্সির অনিয়ম ও অসদাচরণের অভিযোগ শনাক্ত করেছে। এসব অনিয়মের মধ্যে রয়েছে ভুয়া আবেদন জমা দেওয়া, ফি সংক্রান্ত তথ্য গোপন রাখা, ভিসা প্রাপ্তিকে অতিরঞ্জিতভাবে জটিল হিসেবে উপস্থাপন করা, আবেদন প্রক্রিয়া বিলম্বিত করা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং আবেদনকারীদের সঙ্গে প্রতারণামূলক আচরণ।

চীনের মতে, এ ধরনের কর্মকাণ্ড চীনা ভিসা প্রক্রিয়াকরণে বিঘ্ন সৃষ্টি করেছে এবং আবেদনকারীদের স্বার্থ ক্ষুণ্ন করেছে। এ কারণে ভিসা আবেদনকারী এজেন্সিগুলোর সেবার মান উন্নয়নে নতুন কিছু শর্ত আরোপ করেছে দেশটি, যা আগামী ৫ জুলাই থেকে কার্যকর হবে।

  • travel based first digital media
  • চীনা ভিসা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া