রিয়াদ যাত্রীদের জন্য ইউএস-বাংলার সুখবর

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রিয়াদগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট টার্মিনাল–৫ থেকে পরিচালিত হবে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, নতুন টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনার ফলে যাত্রীসেবায় আরও গতি ও স্বাচ্ছন্দ্য আসবে। চেক-ইন, ইমিগ্রেশন ও বোর্ডিং প্রক্রিয়া হবে আরও সহজ ও সুশৃঙ্খল।

রিয়াদগামী যাত্রীদের নির্ধারিত তারিখের পর থেকে বিমানবন্দরে পৌঁছে টার্মিনাল–৫-এ যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য জেনে নিতে যাত্রীদের নিজ নিজ টিকিট বা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • ইউ-এস বাংলা
  • টার্মিনাল
  • বাংলাদেশ-সৌদি আরব
  • রিয়াদগামী যাত্রী