ইউএস-বাংলা এয়ারলাইন্স রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানের নাম : ইউএস–বাংলা এয়ারলাইন্স
পদের নাম : এক্সিকিউটিভ
বিভাগ : রেভিনিউ ম্যানেজমেন্ট
পদসংখ্যা : অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে- বিবিএ/এমবিএ অথবা পরিসংখ্যানে বিএসসি।
অন্যান্য যোগ্যতা : বিমান সংস্থা অথবা গ্রুপ অব কোম্পানিতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিস
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়ই)
বয়সসীমা : ২১ থেকে ২৮ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, বিমা, সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমানের টিকিট।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫।
