তুর্কিশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ পুলিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য আন্তর্জাতিক ভ্রমণে উন্নত সংযোগ সুবিধা ও প্রিমিয়াম ভ্রমণসেবা নিশ্চিত করবে।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ পুলিশ বৈশ্বিক গন্তব্যসমূহে আরও সহজ ও সুবিধাজনক ভ্রমণসেবা গ্রহণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চুক্তি বাস্তবায়নে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি দুই দেশের মধ্যে যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সংযোগ এবং আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে, এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার পথ তৈরি করবে এবং বিশ্বব্যাপী মানুষ, প্রতিষ্ঠান ও সুযোগের মধ্যে সংযোগ স্থাপনে নতুন মাত্রা যোগ করবে।
