বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু হচ্ছে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য সাধারণ পাসপোর্টে ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এখন থেকে আর থাই ভিসা লাগবে না ভ্রমণ করা যাবে সরকারি পাসপোর্টে । আগামী ১৯ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করে www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই ভিসার আবেদন করা যাবে। আবেদন করার ১০ দিনের মধ্যে ই-মেইলে ভিসা পাঠানো হবে। থাইল্যান্ড প্রবেশের সময়ে ই-মেইলে পাঠানো ভিসার অনুলিপি প্রিন্ট করে ইমিগ্রেশনে দেখাতে হবে।

আগামী ২৪ ডিসেম্বর থেকে ই-ভিসা প্রক্রিয়ায় স্থানান্তরের জন্য ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ঢাকার থাই দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড তাদের ৬৯টি দূতাবাসে চালু ই-ভিসা সুবিধা করেছে। আর গত ২০১৮ সাল থেকে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কার্যকর রয়েছে।

  • থাইল্যান্ড
  • ভিসা