রিয়াদ বিমানবন্দরে বিমানের টার্মিনাল পরিবর্তন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (RUH) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যাত্রীসেবা আরও সুষ্ঠু করতে এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল আগমন ও প্রস্থান ফ্লাইট টার্মিনাল–৩ এর পরিবর্তে টার্মিনাল–৫ থেকে পরিচালিত হবে। উক্ত তারিখের আগে টার্মিনাল–৩ থেকে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে ভ্রমণ পরিকল্পনার সময় এ পরিবর্তনটি বিবেচনায় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রয়োজনে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস থেকে অতিরিক্ত তথ্য সংগ্রহ করার কথাও জানানো হয়েছে।

  • #travel_based_1st_digital_media
  • Checkinbd
  • টার্মিনাল
  • বিমান
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • রিয়াদগামী যাত্রী