ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেষ্টার রুট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন স্থগিত থাকার পর যাত্রীদের চাহিদা বিবেচনায় এ রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১ জুলাই থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে। ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

 

  • travel based first digital media
  • ঢাকা-সিলেট-ম্যানচেস্টার
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া