করাচিতে বিমানকে স্বাগত জানিয়ে ‘ওয়েলকাম হোম ব্রাদার্স’ লিখলো পিআইএ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানসংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)।

করাচিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটকে স্বাগত জানিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) লিখেছে “ওয়েলকাম হোম ব্রাদার্স।”

এছাড়াও আকাশপথে নতুন করে এই সংযোগ স্থাপনের মাধ্যমে দুই জাতির বন্ধন আরও গভীর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন এবং পারস্পরিক যাতায়াতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৯ জানুয়ারি প্রথম ফ্লাইটে ১৫০ যাত্রী নিয়ে ঢাকা থেকে করাচির উদ্দেশে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৪১।

  • ঢাকা-করাচি ফ্লাইট
  • পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স