১,৫৬৭ টাকায় এয়ার টিকিটের অফার দিলো নভোএয়ার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দেশীয় আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে আকর্ষণীয় কিস্তি সুবিধা চালু করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। নতুন এই অফারের আওতায় যাত্রীরা কোনো অতিরিক্ত সুদ বা চার্জ ছাড়াই সহজ মাসিক কিস্তিতে টিকিট কিনতে পারবেন।

নভোএয়ার জানিয়েছে, মাত্র ১ হাজার ৫৬৭ টাকার মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট কেনার সুযোগ থাকছে। পাশাপাশি সর্বনিম্ন ৫ হাজার টাকা মূল্যের ওয়ানওয়ে টিকিটও কিস্তিতে কেনা যাবে। সর্বোচ্চ ছয় মাসের কিস্তি সুবিধায় টিকিট কিনলে কোনো অতিরিক্ত সুদ বা সার্ভিস চার্জ দিতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এই সুবিধা কার্যকর করতে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নভোএয়ার। তবে বিনা সুদের এই অফার উপভোগ করতে হলে যাত্রীদের সরাসরি নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

শুধু টিকিট নয়, কিস্তি সুবিধায় কক্সবাজার ভ্রমণের প্যাকেজও ঘোষণা করেছে এয়ারলাইনটি। সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার প্যাকেজ পাওয়া যাবে। এতে সব ধরনের ট্যাক্সসহ ঢাকা-কক্সবাজার রুটে যাওয়া-আসার টিকিট, মানসম্মত হোটেলে থাকা, বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াত এবং সেহরি বা ইফতারের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

তবে এই প্যাকেজ সুবিধা নিতে ন্যূনতম দুইজনের জন্য বুকিং করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, ভ্রমণ ব্যয় কিস্তিতে পরিশোধের সুযোগ সাধারণ যাত্রীদের জন্য আকাশপথে যাতায়াতকে আরও সহজ করে তুলবে।

নতুন এই অফার প্রসঙ্গে নভোএয়ারের বিক্রয় ও বিপণন পরিচালক জনাব সোহেল মজিদ বলেন, কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে সবার জন্য আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে তারা আশাবাদী। এর ফলে যাত্রীরা এখন বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই নিজেদের পারিবারিক বা ব্যবসায়িক ভ্রমণ পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই নভোএয়ার নিয়মিত এমন অভিনব সুবিধা চালু করছে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে অত্যন্ত সফলতার সাথে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এই অফার ও টিকিট সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে কল করতে অথবা নভোএয়ারের অফিশিয়াল ওয়েবসাইট (www.flynovoair.com) ভিজিট করার জন্য বলা হয়েছে।

  • নভোএয়ার