গণতান্ত্রিক সরকারের সময় আইন সবার জন্য সমান: বিমানমন্ত্রী

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান এবং আইন ভাঙলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইন ভিন্নভাবে প্রয়োগের কোনো সুযোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেবে না। আইন ভঙ্গ করলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে—এটাই নতুন বাংলাদেশের বার্তা।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস সড়কে উল্টো পথে চলার অভিযোগে বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেই উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন।

  • travel based first digital media
  • ট্রাফিক আইন লঙ্ঘন]
  • বিমানমন্ত্রী
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া