করাচিতে বিমানের প্রথম ফ্লাইটের ক্রুদের স্বাগত জানায় পাকিস্তান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের উদ্বোধনী ফ্লাইট BG341 গত ২৯ জানুয়ারি করাচি বিমানবন্দরে অবতরণ করে।

করাচি পৌঁছালে ফ্লাইটের কেবিন ক্রু ও ককপিট ক্রুকে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (PCAA)-এর কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। এই উদ্বোধনী ফ্লাইটের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ঢাকা–করাচি রুটে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হলো, যা দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ ও যাত্রী চলাচল সহজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • ঢাকা-করাচি
  • ঢাকা-করাচি ফ্লাইট
  • বাংলাদেশ-পাকিস্তান বিমান
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া