বাতিল হচ্ছে ট্রাভেল এজেন্সি ও বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে উপস্থাপন না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী, গণভোট, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এসব অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে পেশ না হওয়ায় কার্যকরী হবে না।

তবে জাতীয় সংসদের বিশেষ কমিটি বাতিল হওয়া অধ্যাদেশগুলোকে পুনঃপর্যালোচনা করে শক্তিশালী নতুন বিল আকারে উপস্থাপনের সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের প্রতিবেদন উত্থাপন করেন।

বাতিল হওয়া ১৬টি অধ্যাদেশ

১. গণভোট অধ্যাদেশ-২০২৫

২. জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫

৩. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫

৪. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

৫. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫

৬. কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

৭. আয়কর (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

৮. জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

৯. গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫

১০. জাতীয় মানবাধিকার কমিশন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫

১১. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

১২. বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৬

১৩. বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬

১৪. গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৫

১৫. মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬

১৬. তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৬

বিশেষ কমিটি এসব অধ্যাদেশকে পুনর্গঠন করে শক্তিশালী নতুন আইন আকারে সংসদে উপস্থাপনের প্রস্তাব দিয়েছে।

  • ট্রাভেল এজেন্সি
  • ট্রাভেল এজেন্সি অধ্যাদেশের
  • বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • সর্বশেষ