অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, আবেদন শেষ ৯ জুলাই

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল স্টোর বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

মাসিক বেতন ৩০ হাজার টাকা। এছাড়া সপ্তাহে দুটি ছুটি, বছরে দুটি উৎসব বোনাস এবং ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা, দুপুরের খাবার বা রাতের খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদন চলবে ৯ জুলাই পর্যন্ত।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • চাকরি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া