সেফটি অফিসার নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন শেষ ১০ আগস্ট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘সেফটি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেফটি অফিসার পদে পূর্ণকালীন ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন স্নাতকরাও (ফ্রেশার) আবেদন করতে পারবেন।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি বিডিজবসে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

সূত্র: বিডিজবস ডটকম।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • চাকরি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া