প্রেজেন্টার নিয়োগ দিচ্ছে ‘চেক ইন’

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রেজেন্টার নিয়োগ দিচ্ছে দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন। তাদের কনটেন্ট টিমের জন্য প্রেজেন্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভ্রমণ, পর্যটন, এভিয়েশন, মাইগ্রেশনসহ বিভিন্ন বিষয়ে সংবাদ, প্রতিবেদন, গল্প ও আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপনার লক্ষ্যে প্রেজেন্টার নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের পডকাস্ট পরিচালনা, এক্সপ্লেইনার ভিডিও উপস্থাপনা, ভিডিও প্রেজেন্টিং, ভয়েসওভার প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভিডিও কনটেন্টে অংশগ্রহণের সুযোগ থাকবে। আবেদনকারীদের ক্যামেরার সামনে কাজ করার আগ্রহ, শেখার মানসিকতা এবং দায়িত্বশীলতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই; নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

যারা মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনে দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটি পার্ট-টাইম এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ক্যামেরার সামনে কাজ করতে আগ্রহী এবং মিডিয়ায় নিজের পরিচয় গড়ে তুলতে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ বলছে চেক ইন।

এখানে ক্লিক করে আবেদন করুন।

  • চাকরি
  • প্রেজেন্টার নিয়োগ