শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন @সম্পাদিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নি
অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর রাত ৯টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিমানবন্দরে উপস্থিত থেকে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।
এই ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এদিকে, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।
