গত ২মে থেকে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিলো নভোএয়ারের।তবে এবার নতুন উদ্যােমে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি এ বিমান সংস্থাটি।আগামী ২১মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।এছাড়া টিকেটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, ” অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি।ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিলো। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি। ”
তিনি আরো বলেন, “উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।”
টিকেটের মূল্যে ১৫% ছাড়ের অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ার এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।
যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ার-এর ওয়েবসাইট , মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে।
