বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন ৩৮ জন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ years ago
বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমান @ রয়টার্স

আজারবাইজানের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। ৬৭ জন আরোহী নিয়ে জরুরি অবতরণকালে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে বিবিসি ও এবিসি নিউজের প্রতিবেদন থেকে যানা যায়। এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। আজারবাইজান এয়ারলাইনসের জে২-৮২৪৩ ফ্লাইটটি দেশটির রাজধানী বাকু থেকে রাশিয়ায় পথে ঘন কুয়াশার কারণে গতিপথ বদলে যায়। দৃশ্যমানতা কম থাকায় উড়োজাহাজটি রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়ে। 

অবতরনের সময় দ্রুত গতিতে বিমানটি মাটিতে নেমে আসছিল। এ সময় কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। আকতাউ থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করে বিমানটি।

বিদ্ধস্ত হওয়া বিমানটিতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্র ছিলেন। তারা প্রায় সবাই আজারবাইজানের নাগরিক। রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের কিছু যাত্রীও ছিলেন। জীবিত উদ্ধার ২৫ জনের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। বিমানটি বাকু থেকে উড্ডয়ন করেছিলো বুধবার রাত ৩টা ৫৫ মিনিটে। পরে ভোর ৬টা ২৮ মিনিটে বিধ্বস্ত হয়।

  • এমব্রেয়ার ১৯০
  • কাজাখস্তানে বিধ্বস্ত বিমান
  • বিমান বিদ্ধস্ত