দেশের পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনায় সমন্বিত সেবা দিতে অনলাইন ট্রাভেল এজেন্সি গো প্লেন ও চার তারকা হোটেল শপনীল শিন্ধুর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে গো প্লেনের বিমান ভ্রমণসংক্রান্ত সেবা এবং শপনীল শিন্ধুর আতিথেয়তা সেবার মধ্যে কৌশলগত অংশীদারত্ব তৈরি হয়েছে।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, এ অংশীদারত্বের ফলে গ্রাহকেরা ভ্রমণের বিভিন্ন পর্যায়ে আরও সমন্বিত ও নির্বিঘ্ন সেবা পাবেন। বিমান ভ্রমণ ও আবাসনসেবার অভিজ্ঞতা একত্র করে দেশের ভ্রমণ ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অংশীদারত্বের আওতায় গ্রাহকদের বিমান ভ্রমণের পাশাপাশি আবাসন ও আতিথেয়তাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভ্রমণসেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য রয়েছে দুই প্রতিষ্ঠানের।
গো প্লেন ও শপনীল শিন্ধুর সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহযোগিতার মাধ্যমে দেশের ভ্রমণ ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং গ্রাহকদের জন্য আরও সমন্বিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
