ওমরাহ যাত্রীদের ওয়ান-ওয়ে টিকিটে রিয়াদ এয়ারের নিষেধাজ্ঞা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ওমরাহ ভিসাধারী যাত্রীদের একমুখী (ওয়ান-ওয়ে) টিকিটে ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি আরবের রিয়াদ এয়ার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রাভেল এজেন্টদের কাছে পাঠানো এক নোটিশে এ নির্দেশনার কথা জানায় রিয়াদ এয়ার।

নোটিশে বলা হয়, ওমরাহ ভিসাধারী কোনো যাত্রীর জন্য রিয়াদ এয়ারের ওয়ান-ওয়ে টিকিট গ্রহণ করা হবে না। এ ধরনের যাত্রীদের ভ্রমণের জন্য বাধ্যতামূলকভাবে নিশ্চিত রিটার্ন টিকিট থাকতে হবে। যাত্রীদের ভ্রমণের সময় সম্ভাব্য জটিলতা এড়াতে ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে এয়ারলাইন্সটি।

রিয়াদ এয়ারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমরাহ যাত্রীদের টিকিট ইস্যুর ক্ষেত্রে এ নিয়ম কার্যকর থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • travel based first digital media
  • ওমরাহ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • রিয়াদ এয়ার
  • হজ