মালয়েশিয়া শ্রমবাজারকে সামনে রেখে গো প্লেন ও বাটিক এয়ারের উদ্যোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারকে সামনে রেখে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের বিমানযাত্রা আরও সাশ্রয়ী ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাভেল সেবাদাতা প্রতিষ্ঠান গো প্লেন।

এ উদ্যোগের অংশ হিসেবে বাটিক এয়ার মালয়েশিয়ার সঙ্গে কৌশলগতভাবে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

গো প্লেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশীদারত্বের মাধ্যমে মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য তুলনামূলক কম দামে এয়ার টিকিট, বিশেষ কর্পোরেট ফেয়ার এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করা বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবাসী কর্মীদের বিমানভাড়া কমানো এবং টিকিট সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ করার ওপর গুরুত্ব দিচ্ছে গো প্লেন।

গো প্লেন জানিয়েছে, গ্রাহকদের জন্য কম ভাড়ার টিকিটের পাশাপাশি এক্সক্লুসিভ ডিসকাউন্ট ও বিশেষ ফেয়ার, দ্রুত সেবা এবং ভ্রমণের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞ টিমের সহযোগিতা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য সামনে আরও আকর্ষণীয় অফার ও বিশেষ ফেয়ার চালুর পরিকল্পনা রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী যাতায়াত বাড়লে এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের বিমান ভ্রমণের খরচ কমাতে কতটা ভূমিকা রাখবে, তা বাস্তবায়নের পর আরও স্পষ্ট হবে।

  • travel based first digital media
  • অনলাইন ট্রাভেল এজেন্সি(ওটিএ)
  • গো প্লেন
  • বাটিক এয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া