নান্দনিক আগামীর পথে যাত্রা শুরু ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’-এর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

প্রকৃতি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট এবার যুক্ত হলো ছুটি পরিবারের সঙ্গে। বরেণ্য শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের যত্ন ও নান্দনিক ভাবনায় গড়ে ওঠা এই রিসোর্টের নতুন অধ্যায়ের সূচনা করেছে ‘ছুটি’।

সম্প্রতি ‘ছুটি হাউজে’ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নক্ষত্রবাড়ি রিসোর্টের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত ও তাঁর সহধর্মিণী মাহফুজা খাতুন শিরিন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মৃতিময়।

অনুষ্ঠানে ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর স্থপতি মো. মিজানুর রহমান এবং ডিরেক্টর ফয়সাল আল আসাদুজ্জামান, আব্দুল্লাহ আল হারুন শরীফ, সারফুদ্দিন মাসুম, তামান্না মীম, খন্দকার আলীশা ফারহা ও শহীদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন এই সংযোজনের মধ্য দিয়ে ছুটি পরিবারের পর্যটন ও আতিথেয়তা খাতে যাত্রা আরও বিস্তৃত হলো। প্রাকৃতিক সৌন্দর্য, শিল্পভাবনা ও আধুনিক আতিথেয়তার সমন্বয়ে নক্ষত্রবাড়ি রিসোর্টকে আরও আকর্ষণীয় করে তোলার প্রত্যাশা করছে ছুটি পরিবার।

গাজীপুরের চিরচেনা সবুজ প্রকৃতির মাঝে নক্ষত্রবাড়ি রিসোর্টের নতুন এই যাত্রা দেশের অভ্যন্তরীণ পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ছুটি’ পরিবারের প্রত্যাশা, প্রকৃতির সান্নিধ্যে নান্দনিক ও স্বস্তিদায়ক অবকাশের অভিজ্ঞতা দিতে নক্ষত্রবাড়ি রিসোর্ট হয়ে উঠবে ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য।

  • travel based first digital media
  • ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট
  • ছুটি রিসোর্ট
  • ট্যুরিজম
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া