দুই দিনে অভিবাসী ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে মার্কিন দূতাবাস

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ভিসা প্রক্রিয়ায় গতি আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রবিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সব অভিবাসী ভিসা বিভাগে এই দ্রুততর প্রক্রিয়া কার্যকর হবে। এর ফলে অভিবাসী ভিসা-সংক্রান্ত সেবার গতি বাড়বে এবং আবেদনকারীরা কম সময়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি এবং অভিবাসী ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীরা দূতাবাসের সংশ্লিষ্ট তথ্যসূত্র পর্যালোচনা করতে পারেন।

নতুন এ উদ্যোগকে ভিসা সেবা আরও কার্যকর ও আবেদনকারী-বান্ধব করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • অভিবাসন
  • অভিবাসী
  • আমেরিকান ভিসা
  • ভিসা
  • সর্বশেষ