হজ শেষে আজ রাতেই শুরু ফিরতি ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। আজ রাত থেকেই শুরু হচ্ছে হাজীদের ফিরতি ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফিরতি হজ ফ্লাইট।  সৌদিয়া পরিচালিত এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজীদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হাজীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আগাম সমন্বয় করা হয়েছিল। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

আগামী ১ জুলাই শেষ হবে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট

  • ফিরতি ফ্লাইট
  • হজ
  • হজ যাত্রী
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর