ডিরেক্টর ফাইন্যান্স পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে লোকবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা ও যোগ্যতা—
প্রার্থীর সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে কাজের সফল অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইন্স, পরিবহন বা সংশ্লিষ্ট সেবা খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

এ ছাড়া প্রার্থীদের ফাইন্যান্সিয়াল মডেলিং, বাজেট প্রণয়ন ও পূর্বাভাস তৈরিতে দক্ষ হতে হবে। থাকতে হবে আইএফআরএস বিষয়ে জ্ঞান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই টুল ব্যবহারে আগ্রহ এবং নেতৃত্ব, যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা। পাশাপাশি FCA, FCMA বা CPA–এর মতো পেশাগত যোগ্যতাও থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেয়া হবে।
যেভাবে আবেদন: আগ্রহীরা ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখে সিভিসহ আবেদনপত্র ই–মেইলে পাঠাতে হবে। ই–মেইল: mgremp@biman.gov.bd
আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬।
  • travel based first digital media
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া