বৈরুতের ১৪ এলাকা ছাড়তে বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে বৈরুত শহরের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দূতাবাস থেকে জারি করা এক জরুরি সতর্কবার্তায় সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

যেসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ি, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ারের কাছে)।

দূতাবাস প্রবাসীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী
  • লেবানন
  • লেবানন দূতাবাস
  • লেবানন যুদ্ধ